নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তিনি বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে চায়। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহযোগিতা দিতে আগ্রহী তারা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করছে ইসি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তিনি বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে চায়। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহযোগিতা দিতে আগ্রহী তারা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করছে ইসি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত