পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত সেক্রেটারি
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এ উপলক্ষে তিনি মাগুরখালী ইউনিয়নের হেতালবুনিয়া, শিবনগর, গজারিয়া, পূর্ব ও পশ্চিম পাতিবুনিয়া মন্দির পরিদর্শন করেন। বিকালে তিনি শোভনা ইউনিয়নের পশ্চিম শোভনা ঋষিবাড়ী মন্দির, কুলতলা, গোডাউন, হাইস্কুল, কাকমারী, কদমতলা, গাবতলা ও জিয়েলতলা মন্দির ঘুরে দেখেন। সন্ধ্যায় তিনি আটলিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দির সফরের কথা জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, সনাতনী কমিটির উপজেলা সহসভাপতি ডা. হরিদাস পাল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া জামায়াত নেতা শেখ মোসলেম উদ্দিন, আবুল বাসার খান, মাওলানা আব্দুস সোবহান, সোহরাব হোসেন, শিবিরের সাবেক জেলা সভাপতি বেলাল হোসাইন, জাহিদুল ইসলাম, এড. আলমগীর কবির, ডা. সজল, আব্দুল মজিদ, ইসলাম উদ্দিন, শফিউল্লাহ মেম্বার, যুবনেতা সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আবদুল জলিলসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন