নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

অন্য প্রার্থীরা আমাদের এক তৃতীয়াংশ ভোটও পাবে না: নাজমুল হাসান উজ্জল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা সংগঠক ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজমুল হাসান উজ্জল বলেছেন, “অন্য প্রার্থীরা যতই সাহস দেখাক বা যতই কিছু বলুক না কেনো, আল্লাহর ইচ্ছায় আমরা যে ভোট পাবো, আগামীতে তারা তার এক তৃতীয়াংশও পাবে না।”

বুধবার রাতে নড়াইলের গোবরা এলাকায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে এনসিপিকে সহযোগিতা করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি থাকবো। আগামীতে আপনারা এনসিপির সঙ্গে থাকবেন, এনসিপি ও আপনাদের সঙ্গে থাকবে।”

এসময় নাজমুল হাসান উজ্জল বিভিন্ন পূজা মণ্ডপে অনুদান প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি কালিয়া বাজার থেকে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দলের ২৪ দফা লিফলেটও বিতরণ করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সংগঠক সাইদুর রহমান, কালিয়া উপজেলা সংগঠক ইয়াসিন আরাফাত মামুন, সিঙ্গাশোলপুর ইউনিয়ন সংগঠক জামাল শেখ, কলোড়া ইউনিয়ন সংগঠক সোহেল শেখ, ভদ্রবিলা ইউনিয়ন সংগঠক নুর ইসলাম, মুক্তিযোদ্ধা শফিকুর রহমানসহ অনেকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অন্য প্রার্থীরা আমাদের এক তৃতীয়াংশ ভোটও পাবে না: নাজমুল হাসান উজ্জল

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা সংগঠক ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজমুল হাসান উজ্জল বলেছেন, “অন্য প্রার্থীরা যতই সাহস দেখাক বা যতই কিছু বলুক না কেনো, আল্লাহর ইচ্ছায় আমরা যে ভোট পাবো, আগামীতে তারা তার এক তৃতীয়াংশও পাবে না।”

বুধবার রাতে নড়াইলের গোবরা এলাকায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে এনসিপিকে সহযোগিতা করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি থাকবো। আগামীতে আপনারা এনসিপির সঙ্গে থাকবেন, এনসিপি ও আপনাদের সঙ্গে থাকবে।”

এসময় নাজমুল হাসান উজ্জল বিভিন্ন পূজা মণ্ডপে অনুদান প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি কালিয়া বাজার থেকে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দলের ২৪ দফা লিফলেটও বিতরণ করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সংগঠক সাইদুর রহমান, কালিয়া উপজেলা সংগঠক ইয়াসিন আরাফাত মামুন, সিঙ্গাশোলপুর ইউনিয়ন সংগঠক জামাল শেখ, কলোড়া ইউনিয়ন সংগঠক সোহেল শেখ, ভদ্রবিলা ইউনিয়ন সংগঠক নুর ইসলাম, মুক্তিযোদ্ধা শফিকুর রহমানসহ অনেকে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত