ডুমুরিয়া, খুলনা – খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা ও আঙ্গাদহ এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় সাবেক সাধারণ সম্পাদক ও বারবার ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম খর্নিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় নেতারা উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জানান।
ডুমুরিয়া উপজেলা খর্নিয়া ইউনিয়নের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি শেখ মাহতাব হোসেন, সাবেক সিনিয়র নেতা মোঃ বশির জোয়ারদার, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এফ এম রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আশ্বাস হোসেন, হাফিজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ূন কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়ারী সুলতানা এবং আরও অনেকে।
মোল্লা আবুল কাশেম বলেছেন, “বাংলাদেশে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ ধরনের উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করে।” তিনি আরও জানান, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এছাড়া, মহিলাদের মাঝে শাড়ি ও কাপড়ও বিতরণ করা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন