নিহতদের প্রতি পরিবারকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকার অনুদান।
গোপালগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
সোমবার সকালে গোপালগঞ্জ বিআরটি’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন — মো. সাকিল সিকদার, তহুরা পারভিন, রইচ শেখ, তানিয়া আফরোজ, কুদ্দুস মোল্লা, রাজিজ শেখ, শের খান ও মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক কামরুজ্জামান নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন, বিআরটি’র সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
গোপালগঞ্জে গত ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে মোট ৩৩২টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে ২৬৬ জন নিহত ও ৪৯২ জন আহত হন বলে জানায় বিআরটি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন