নজর বিডি

নারী ভোটারদের কেন্দ্র পর্যন্ত আনায় নারী নেত্রীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন: সিইসি 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক সংলাপে নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনতে নারী নেত্রীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সিইসি বলেন, ভোটের সময় যাতায়াতের সুযোগ সীমিত থাকে। ফিজিক্যালি ডিজেবল এবং মহিলা ভোটারদের যাতে সুবিধাজনকভাবে কেন্দ্রে আসা-যাওয়া করতে পারে, তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। নারী ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে, সেই বার্তাই আপনারা পৌঁছে দেবেন।”

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, দেশের ১২ কোটি ৬৩ লাখ ভোটারের মধ্যে ৬ কোটি ২৩ লাখ নারী ভোটার। একার পক্ষে সবাইকে কেন্দ্রে আনানো সম্ভব নয়। তাই স্থানীয় নারী নেত্রীদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “যত বেশি নারী ভোটার কেন্দ্রে আসবেন, আমাদের নারী প্রতিনিধিত্ব তত বৃদ্ধি পাবে।”

সংলাপে সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও কর্মকর্তা, ‘নিজেরা করি’ সমন্বয়কারী খুশী কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফাওজিয়া মোসলেম, নারী নেত্রী শিরিন হক, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, উইম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিষ্টি আশরাফুন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নারী ভোটারদের কেন্দ্র পর্যন্ত আনায় নারী নেত্রীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন: সিইসি 

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক সংলাপে নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনতে নারী নেত্রীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সিইসি বলেন, ভোটের সময় যাতায়াতের সুযোগ সীমিত থাকে। ফিজিক্যালি ডিজেবল এবং মহিলা ভোটারদের যাতে সুবিধাজনকভাবে কেন্দ্রে আসা-যাওয়া করতে পারে, তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। নারী ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে, সেই বার্তাই আপনারা পৌঁছে দেবেন।”

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, দেশের ১২ কোটি ৬৩ লাখ ভোটারের মধ্যে ৬ কোটি ২৩ লাখ নারী ভোটার। একার পক্ষে সবাইকে কেন্দ্রে আনানো সম্ভব নয়। তাই স্থানীয় নারী নেত্রীদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “যত বেশি নারী ভোটার কেন্দ্রে আসবেন, আমাদের নারী প্রতিনিধিত্ব তত বৃদ্ধি পাবে।”

সংলাপে সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও কর্মকর্তা, ‘নিজেরা করি’ সমন্বয়কারী খুশী কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফাওজিয়া মোসলেম, নারী নেত্রী শিরিন হক, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, উইম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিষ্টি আশরাফুন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত