নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে ঢাকা রুটে ট্রেন চালুর প্রস্তাব

বাংলাদেশ ~ জেলার খবর ~ গোপালগঞ্জ   বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া
প্রকাশিত: ৭ অক্টোবর,২০২৫; ৮:৩৩ পিএম
গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তাব দিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। এ লক্ষ্যে তিনি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) বরাবর আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছেন। দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসী সরাসরি ট্রেন যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে রাজশাহী পর্যন্ত ট্রেন চলাচল থাকলেও ঢাকার সঙ্গে রেল সংযোগ না থাকায় যাত্রীদের পদ্মা সেতু পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ও ব্যয় বহন করতে হচ্ছে। চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, “ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন সংযোগ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।” প্রস্তাবিত রুটে গোপালগঞ্জ, সিয়ালদাহ, রাজৈর, ভাঙ্গা ও ফরিদপুর হয়ে পদ্মা সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সম্ভাবনা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসকের এই পদক্ষেপে সাধারণ মানুষ উৎসাহিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, “গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষার প্রহর এবার হয়তো শেষ হতে যাচ্ছে।” সরকারি সূত্র জানায়, প্রস্তাবটি ইতোমধ্যে রেলওয়ের উচ্চপর্যায়ের আলোচনায় স্থান পেয়েছে এবং প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে ঢাকা রুটে ট্রেন চালুর প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image
বাংলাদেশ ~ জেলার খবর ~ গোপালগঞ্জ   বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া
প্রকাশিত: ৭ অক্টোবর,২০২৫; ৮:৩৩ পিএম
গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তাব দিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। এ লক্ষ্যে তিনি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) বরাবর আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছেন। দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসী সরাসরি ট্রেন যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে রাজশাহী পর্যন্ত ট্রেন চলাচল থাকলেও ঢাকার সঙ্গে রেল সংযোগ না থাকায় যাত্রীদের পদ্মা সেতু পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ও ব্যয় বহন করতে হচ্ছে। চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, “ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন সংযোগ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।” প্রস্তাবিত রুটে গোপালগঞ্জ, সিয়ালদাহ, রাজৈর, ভাঙ্গা ও ফরিদপুর হয়ে পদ্মা সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সম্ভাবনা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসকের এই পদক্ষেপে সাধারণ মানুষ উৎসাহিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, “গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষার প্রহর এবার হয়তো শেষ হতে যাচ্ছে।” সরকারি সূত্র জানায়, প্রস্তাবটি ইতোমধ্যে রেলওয়ের উচ্চপর্যায়ের আলোচনায় স্থান পেয়েছে এবং প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত