নজর বিডি

আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের অপসারণ দাবীতে সংবাদ সম্মেলন

নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে এবং দলিল লেখকদের নামে মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে ঢাকার আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের অপসারণ দাবীতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক সমিতি। বুধবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আশুলিয়া দলিল লেখক সমতির যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন বলেন, আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেল যোগদান করার পর থেকে দলিল রেজিষ্ট্রি করতে নানা অনিয়ম করে যাচ্ছেন। যোগদান করার কিছুদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর কাছে ঘুষ দাবী করলে তাকে অফিস থেকে বের করে দেন তারা। দলিল লেখকরা দলিল সম্পাদন করতে নিয়ে গেলে নানা আইনের কথা বলে দলিল রেজিষ্ট্রি না করে ফিরিরে দেন। ওই দলিল করতে হলে মোটা অংকের টাকা দাবী করেন তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এসব কারণে গত ১৭ জুন থেকে সাব-রেজিষ্ট্রারের এক দফা প্রত্যাহারের দাবীতে সকল দলিল লেখকগণ কলম বিরতি শুরু করেন। সেই সাথে মানববন্ধন সহ আইন মন্ত্রণালয়, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর কার্যালয় ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে তার প্রত্যাহার চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে একজন সহকারী সচিবকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করতে বলা হয়। পরে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দিয়েছেন কি না জানা নেই। দ্রুত রিপোর্ট প্রকাশের দাবী জানান তারা। এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া দলিল লেখক সমিতির সদস্য শওকত হোসেন, রেজাউল করিম, আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের অপসারণ দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image
নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে এবং দলিল লেখকদের নামে মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে ঢাকার আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের অপসারণ দাবীতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক সমিতি। বুধবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আশুলিয়া দলিল লেখক সমতির যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন বলেন, আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেল যোগদান করার পর থেকে দলিল রেজিষ্ট্রি করতে নানা অনিয়ম করে যাচ্ছেন। যোগদান করার কিছুদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর কাছে ঘুষ দাবী করলে তাকে অফিস থেকে বের করে দেন তারা। দলিল লেখকরা দলিল সম্পাদন করতে নিয়ে গেলে নানা আইনের কথা বলে দলিল রেজিষ্ট্রি না করে ফিরিরে দেন। ওই দলিল করতে হলে মোটা অংকের টাকা দাবী করেন তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এসব কারণে গত ১৭ জুন থেকে সাব-রেজিষ্ট্রারের এক দফা প্রত্যাহারের দাবীতে সকল দলিল লেখকগণ কলম বিরতি শুরু করেন। সেই সাথে মানববন্ধন সহ আইন মন্ত্রণালয়, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর কার্যালয় ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে তার প্রত্যাহার চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে একজন সহকারী সচিবকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করতে বলা হয়। পরে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দিয়েছেন কি না জানা নেই। দ্রুত রিপোর্ট প্রকাশের দাবী জানান তারা। এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া দলিল লেখক সমিতির সদস্য শওকত হোসেন, রেজাউল করিম, আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত