নজর বিডি

আশুলিয়ার ভাদাইলে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসায় যুক্ত ছিল তারা

আশুলিয়া (ঢাকা), ১৫ অক্টোবর ২০২৫:
আশুলিয়ার ভাদাইল এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।

দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থাকার একাধিক মামলা এবং প্রমাণ রয়েছে।

এই সংক্রান্ত অভিযোগ জামগড়া আর্মি ক্যাম্পে আসলে, বুধবার (১৫ অক্টোবর) রাতে সেনাবাহিনীর একটি দল একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইমন ও রাহুলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা:
১. মো. ইমন (২৩), ভাদাইল, আশুলিয়া
২. মো. রাহুল (২৩), ভাদাইল, আশুলিয়া
৩. মো. সাইরোয়ার (৩০), ভাদাইল, আশুলিয়া
৪. মো. সানোয়ার (৩৩), ভাদাইল, আশুলিয়া
৫. মো. বায়েজিদ (২২), ফরিদপুর

উদ্ধারকৃত সরঞ্জাম:

  • দেশীয় অস্ত্র ১৭টি (রামদা, চাপাতি ইত্যাদি)

  • টেজার ২টি

  • অপরাধমূলক তথ্যসহ মোবাইল ফোন ৬টি

দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী এসব কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করায় ভাদাইলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ার ভাদাইলে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসায় যুক্ত ছিল তারা

আশুলিয়া (ঢাকা), ১৫ অক্টোবর ২০২৫:
আশুলিয়ার ভাদাইল এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।

দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থাকার একাধিক মামলা এবং প্রমাণ রয়েছে।

এই সংক্রান্ত অভিযোগ জামগড়া আর্মি ক্যাম্পে আসলে, বুধবার (১৫ অক্টোবর) রাতে সেনাবাহিনীর একটি দল একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইমন ও রাহুলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা:
১. মো. ইমন (২৩), ভাদাইল, আশুলিয়া
২. মো. রাহুল (২৩), ভাদাইল, আশুলিয়া
৩. মো. সাইরোয়ার (৩০), ভাদাইল, আশুলিয়া
৪. মো. সানোয়ার (৩৩), ভাদাইল, আশুলিয়া
৫. মো. বায়েজিদ (২২), ফরিদপুর

উদ্ধারকৃত সরঞ্জাম:

  • দেশীয় অস্ত্র ১৭টি (রামদা, চাপাতি ইত্যাদি)

  • টেজার ২টি

  • অপরাধমূলক তথ্যসহ মোবাইল ফোন ৬টি

দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী এসব কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করায় ভাদাইলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত