নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মুকসুদপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

বিশেষ প্রতিবেদন 

বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর ইসলাম দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে মো. ওবায়দুর ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করে যেতে চাই।” সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমাদের ওপর কোনো ধরনের বাহ্যিক চাপ নেই। বর্তমান আওয়ামী লীগের রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে আমরা একমত নই। সেই কারণেই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

বিশেষ প্রতিবেদন/২৫/ছিরু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

বিশেষ প্রতিবেদন 

বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর ইসলাম দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে মো. ওবায়দুর ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করে যেতে চাই।” সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমাদের ওপর কোনো ধরনের বাহ্যিক চাপ নেই। বর্তমান আওয়ামী লীগের রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে আমরা একমত নই। সেই কারণেই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

বিশেষ প্রতিবেদন/২৫/ছিরু

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত