দিনাজপুরে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি হাসান নুর, সাধারণ সম্পাদক আহসানুল হক
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির দিনাজপুর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে এ কে এম হাসান নুর জামান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় কুমার অধিকারী পেয়েছেন ২৬ ভোট।
এবার নির্বাচন অনুষ্ঠিত হয় কেবল সভাপতি পদে। বাকি ৬টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর প্রেস ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১৩ উপজেলার মোট ৮২ জন ভোটারের মধ্যে ৮১ জন ভোট প্রদান করেন।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু তাহের মো. নুরে আলম চৌধুরী এবং সদস্য মো. আবু তাহের ও আব্দুল মান্নাফ শাহ।
| পদবী | নাম |
|---|---|
| সভাপতি | এ কে এম হাসান নুর জামান |
| সহসভাপতি | মো. ইয়াকুব আলী |
| সাধারণ সম্পাদক | মো. আহসানুল হক সরকার |
| যুগ্ম সাধারণ সম্পাদক | মোহাম্মদ আলী |
| সহসাধারণ সম্পাদক | প্রদীপ কুমার রায় |
| সাংগঠনিক সম্পাদক | মো. রাসেল হোসেন তালুকদার |
| অর্থ সম্পাদক | মো. ওমর ফারুক |

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন