নজর বিডি

দলীয় প্রতীক দিয়ে ইউপি নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে: জিলানী

গোপালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি নেতার বক্তব্য

দলীয় প্রতীক দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, শুধু ইউপি নির্বাচন নয়—দীর্ঘ ১৭ বছর ধরে সর্বক্ষেত্রে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, “স্বৈরাচারী সরকার গুম-খুনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। নির্যাতন-নিপীড়নের পরও ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে যুগপথ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি।”

জিলানী আরও বলেন, “একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তাদের মনে রাখা উচিত—৭১-এ কোনো ষড়যন্ত্র কাজ আসেনি, এখনও আসবে না।”

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ দেখবে—গোপালগঞ্জেও বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়। গোপালগঞ্জের মানুষ শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে।”

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে পাটগাতী বাজারে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি এম মোক্তার হোসেন সভাপতিত্ব করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের ও এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাচানুল বান্না, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দলীয় প্রতীক দিয়ে ইউপি নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে: জিলানী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

গোপালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি নেতার বক্তব্য

দলীয় প্রতীক দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, শুধু ইউপি নির্বাচন নয়—দীর্ঘ ১৭ বছর ধরে সর্বক্ষেত্রে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, “স্বৈরাচারী সরকার গুম-খুনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। নির্যাতন-নিপীড়নের পরও ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে যুগপথ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি।”

জিলানী আরও বলেন, “একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তাদের মনে রাখা উচিত—৭১-এ কোনো ষড়যন্ত্র কাজ আসেনি, এখনও আসবে না।”

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ দেখবে—গোপালগঞ্জেও বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়। গোপালগঞ্জের মানুষ শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে।”

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে পাটগাতী বাজারে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি এম মোক্তার হোসেন সভাপতিত্ব করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের ও এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাচানুল বান্না, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত