বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক, দোকানপাট, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা মো. মনজুরুল ইসলাম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের মনোনয়নপ্রত্যাশী।
তিনি পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির চলমান আন্দোলন, সংগ্রাম ও ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, সরকারের অব্যবস্থাপনা ও জনগণের ভোগান্তি থেকে মুক্তির পথ দেখাতেই বিএনপি এ ৩১ দফা ঘোষণা করেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন