সংগঠনের উন্নয়ন, ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা
দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি (রেজিঃ নং–২৩১২/১১)–এর বার্ষিক সাধারণ সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দিনাজপুরের উত্তর বালুবাড়ী (কুমারপাড়া) এলাকার সংগঠনটির উদ্যোগে শহরের লালুপাড়া নাজমা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সৈয়দ মাইনুল ইসলাম। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
শুরুর আগে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
সভায় সভাপতি মো. সৈয়দ মাইনুল ইসলাম বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মো. একরামুল হক আকু, আর বার্ষিক আয়–ব্যয়ের হিসাব পাঠ করেন কোষাধ্যক্ষ মো. রুস্তম আলী।
এ সময় সংগঠনের আগামী দিনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন সহ–সাধারণ সম্পাদক মো. রায়হান আলী।
সভায় আরও বক্তব্য রাখেন—
সিনিয়র সহ–সভাপতি মো. নুরুল আমিন আকন্দ, সহ–সভাপতি মো. রবিউল ইসলাম ও মো. আমিনুল ইসলাম সাবু, সাংগঠনিক সম্পাদক মো. খাজিরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্মল রোজারিও, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম, এবং নির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ সরকার, সাদ আব্দুস সাদেক, মো. ফরিদুল ইসলাম, আবু সাইদ মুহাম্মদ জুলফিকার রহমান, মো. ইসলাম আলী ও ইউসুফ আলী।
সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন