নজর বিডি

মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার উদ্বোধন

দিনাজপুরে প্রয়াত শ্রমিক নেতা মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ঐতিহাসিক রাজারামপুর গাবুড়া মাঠে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা প্রয়াত আলহাজ্ব মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চতুর্থ দিনের খেলা।

শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপি’র জাতীয় যুবশক্তির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক এস এ সাগর আলী, যুগ্ম সদস্য সচিব মো. রাসেল আহমেদ, মোহাম্মদ কামরুজ্জামান কাজল, সাংগঠক মো. রাকিব উদ্দিন, মো. আশিকুজ্জামান ও মো. রাকিব হোসেন।

অনুষ্ঠানে প্রয়াত শ্রমিক নেতা আলহাজ্ব মজিবর রহমানের পুত্র আজিমসহ টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

চতুর্থ দিনের খেলায় ঠাকুরগাঁও বনাম সৈয়দপুর দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়। খেলায় ঠাকুরগাঁও দল ৫-৩ গোলের ব্যবধানে সৈয়দপুর দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

টুর্নামেন্ট আয়োজকরা জানান, আগামী ৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে “আলহাজ্ব মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image

দিনাজপুরে প্রয়াত শ্রমিক নেতা মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ঐতিহাসিক রাজারামপুর গাবুড়া মাঠে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা প্রয়াত আলহাজ্ব মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চতুর্থ দিনের খেলা।

শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপি’র জাতীয় যুবশক্তির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক এস এ সাগর আলী, যুগ্ম সদস্য সচিব মো. রাসেল আহমেদ, মোহাম্মদ কামরুজ্জামান কাজল, সাংগঠক মো. রাকিব উদ্দিন, মো. আশিকুজ্জামান ও মো. রাকিব হোসেন।

অনুষ্ঠানে প্রয়াত শ্রমিক নেতা আলহাজ্ব মজিবর রহমানের পুত্র আজিমসহ টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

চতুর্থ দিনের খেলায় ঠাকুরগাঁও বনাম সৈয়দপুর দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়। খেলায় ঠাকুরগাঁও দল ৫-৩ গোলের ব্যবধানে সৈয়দপুর দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

টুর্নামেন্ট আয়োজকরা জানান, আগামী ৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে “আলহাজ্ব মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত