শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগ কর্মী মশাল হাতে নিয়ে হঠাৎ একটি মিছিল বের করেন। বিষয়টি জানাজানি হলে দ্রুত জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। পরে যুবদল কর্মীরা ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবির (১৫) নামে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যান জব্দ করেছে।
ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান জানান, “মিছিল করার সময় ছাত্রলীগের পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন।”

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন