নজর বিডি

তা‘মীরুল মিল্লাতের অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান: ‘‘সমাজ পরিবর্তনে এগিয়ে আসুক প্রাক্তন শিক্ষার্থীরা”

তা‘মীরুল মিল্লাতের প্রথম অ্যালামনাই কনফারেন্সে ডা. শফিকুর রহমান: “দ্বীনি জ্ঞান ও সমাজ পরিবর্তনে এগিয়ে আসুক প্রাক্তন শিক্ষার্থীরা” ‘তা‘মীরুল মিল্লাত এক নামে সারা দেশে পরিচিত’

দেশের ঐতিহ্যবাহী তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

চারটি সেশনে আয়োজিত এ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে ভিডিও বার্তায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “সুদূর লন্ডন থেকে আপনাদের সঙ্গে থাকতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তা‘মীরুল মিল্লাত— এক নামে যে মাদ্রাসাকে সারা দেশের মানুষ চেনে। বাংলাদেশে আরও হাজারো মাদ্রাসা আছে, কিন্তু এর জনপ্রিয়তা অনন্য।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এখান থেকে যারা পড়েছেন, তাদের কাছে আমাদের দুটি প্রত্যাশা— দ্বীনি জ্ঞানার্জনে নিজেদের গড়ে তোলা এবং সমাজ পরিবর্তনের জন্য কাজ করা। আল্লাহ আপনাদের সাফল্য দিন।”

জুলাই বিপ্লব ও মাদ্রাসার অবদান নিয়ে স্মৃতিচারণ
সম্মেলনে বক্তৃতা করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের, কারণ মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। জুলাই বিপ্লব ছিল রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জাগরণের প্রতীক— বাঙালি মুসলমানের আত্মপরিচয় নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে এর মাধ্যমে।”

তিনি আরও বলেন, “আমি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখেছি— তা‘মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের আন্তর্জাতিক খ্যাতি। ইসলামী ও আধুনিক শিক্ষার সফল মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠান।”

সম্মেলনে অতিথিদের বক্তব্য
তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান, জনপ্রিয় দাঈ শায়খ আহমাদুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকিব মো. নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মুহাম্মদ নূরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, মাওলানা মোশতাক ফয়েজী, ডাকসু ভিপি সাদিক কায়েম, ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কুরবান আলী, গভর্নিং বডি সদস্য প্রফেসর নুরুন্নবী মানিক, আব্দুর রহমান আলমাদানী, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম প্রমুখ।

জুলাই বিপ্লব ও মুসলমানদের রেনেসাঁ প্রসঙ্গে বক্তারা বলেন, “তা‘মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছিল, সেটি বাংলাদেশের ইতিহাসে অমলিন। এখন সময় এসেছে এই বিজয় ধরে রাখার। মুসলমানদের রেনেসাঁর যুগ শুরু হয়েছে— আমরা জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতায় শ্রেষ্ঠত্ব অর্জনের পথে।”

বক্তারা আরও বলেন, “মুসলমানদের উন্নতির প্রধান শর্ত হচ্ছে জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি। তা‘মীরুল মিল্লাত এই দিকটি বাস্তবে প্রমাণ করেছে— এখানকার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করছে।”

ইতিহাসের সঙ্গে তুলনা টেনে বক্তারা বলেন, “যেমন শত শত বছর আগে সোনারগাঁয়ে সুফি আলেম শরফুদ্দিন আবু তাওয়ামা এমন একটি মাদ্রাসা গড়ে তুলেছিলেন যা সারা বিশ্বে দৃষ্টান্ত ছিল— আজ তা‘মীরুল মিল্লাত সেই ঐতিহ্যের ধারক ও উত্তরসূরি।”

সভাপতির বক্তব্যে তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. খলীলুর রহমান মাদানী বলেন, “এই অ্যালামনাই কনফারেন্স আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এখান থেকেই আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি হবে।”

দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আলিমে দ্বীন, প্রশাসনের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত ১২০ ব্যাচের নিবন্ধিত তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তা‘মীরুল মিল্লাতের অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান: ‘‘সমাজ পরিবর্তনে এগিয়ে আসুক প্রাক্তন শিক্ষার্থীরা”

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত