নজর বিডি

গোপালগঞ্জ - ১ এর মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের গণসংযোগ

গোপালগঞ্জ ১ আসনের হেভিওয়েট প্রার্থী সেলিমুজ্জামান সেলিম গতকাল বুধবার নিজ আসনে গণসংযোগ করেছেন।

  বিশেষ প্রতিনিধি- মো: ছিরু মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে তিনি মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড, বাটিকামারী, বনগ্রাম, মহারাজপুর, মুকসুদপুর সদর বাজার ও পুরাতন মুকসুদপুর হয়ে গেড়াখোলার পথ ধরে নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামে পৌঁছান। এ সময় হাজারো নেতা-কর্মী ও স্থানীয় জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেলিমুজ্জামান সেলিম হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, সেলিমুজ্জামান সেলিমের মনোনয়ন পেয়ে গোপালগঞ্জ-১ আসনে দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। [caption id="attachment_16184" align="aligncenter" width="300"] মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া গোপালগঞ্জ ১ এর মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান[/caption] এ সময় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং অন্যান্য সদস্যরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জ - ১ এর মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫

featured Image

গোপালগঞ্জ ১ আসনের হেভিওয়েট প্রার্থী সেলিমুজ্জামান সেলিম গতকাল বুধবার নিজ আসনে গণসংযোগ করেছেন।

  বিশেষ প্রতিনিধি- মো: ছিরু মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে তিনি মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড, বাটিকামারী, বনগ্রাম, মহারাজপুর, মুকসুদপুর সদর বাজার ও পুরাতন মুকসুদপুর হয়ে গেড়াখোলার পথ ধরে নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামে পৌঁছান। এ সময় হাজারো নেতা-কর্মী ও স্থানীয় জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেলিমুজ্জামান সেলিম হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, সেলিমুজ্জামান সেলিমের মনোনয়ন পেয়ে গোপালগঞ্জ-১ আসনে দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। [caption id="attachment_16184" align="aligncenter" width="300"] মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া গোপালগঞ্জ ১ এর মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান[/caption] এ সময় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং অন্যান্য সদস্যরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত