ডুমুরিয়ায় আমন ২০২৫ মৌসুমে ছয় স্টেকহোল্ডারের সমন্বয়ে ব্রি ধান–১০৩ ও ব্রি ধান–১১০ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত।
ডুমুরিয়ায় আমন ২০২৫ মৌসুমে ছয় স্টেকহোল্ডারের সমন্বয়ে স্থাপিত প্রদর্শনীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা দক্ষিণ বিলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের আয়োজনে ব্রি ধান–১০৩ ও ব্রি ধান–১১০ এর মাঠ দিবস কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি সাতক্ষীরা সি-এস-ও ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোঃ সাজেদুর রহমান। আরও উপস্থিত ছিলেন খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রুবায়েত আরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার অজয় কুমার বিশ্বাস, কৃষক শেখ মঞ্জুর রহমান ও আবু হানিফ মোড়ল প্রমুখ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন