নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু, ৬ জন নিখোঁজ

লিবিয়া উপকূলে ট্রলারডুবি: মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু, ৬ জন নিখোঁজ

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি : সোহেল শেখ    ইউরোপের স্বপ্ন বুকে নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই যুবক। একই ঘটনায় আরও ছয়জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে পরিবারের বরাতে জানা গেছে। নিহতরা হলেন—ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ (৪০) এবং একই গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ (৩০)। নিখোঁজ ছয়জন হলেন— (১)ইব্রাহিম শেখ, পিতা: আওলাদ শেখ(২)ধলা শেখ, পিতা: হায়দার শেখ(৩)দুলাল মীনা, পিতা: ইকরাম মীনা(৪)আশিক মীনা, পিতা: হায়দার মীনা(৫)সোহেল মোল্যা, পিতা: খালেক মোল্যা(৬)নিয়াজ মীনা, পিতা: হাফিজ মীনা (গ্রাম: গুনহর, কাশালিয়া ইউপি) পরিবারের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস (Al Khums) উপকূল থেকে একটি বোট ইতালির উদ্দেশে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর কোস্টগার্ডের ধাওয়া এলে ট্রলারটি ডুবে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান আনিস ও এনামুল। নিহত এনামুলের বাবা আকোব আলী শেখ গভীর শোক প্রকাশ করে জানান, “মাদারিপুরের দালাল এনামুলের মাধ্যমে ২১ লাখ টাকা খরচ করে এক মাস আগে আমার ছেলেকে লিবিয়া পাঠাই। পরে তাকে সাগরপথে ইউরোপে পাঠানোর জন্য ‘গেম’ দেওয়া হয়। শেষ পর্যন্ত আমার ছেলে লাশ হয়ে ফিরলো। সরকারের কাছে আমার শুধু চাওয়া—আমার ছেলের লাশটি যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।” প্রিয়জন হারানোর খবরে পশ্চিম লওখন্ডা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিখোঁজ ছয়জনের সুস্থতার প্রত্যাশায় পরিবারগুলো অপেক্ষা করছে প্রহর গুনে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু, ৬ জন নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত