নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা

ডিবির হাতে সিইও আটক: পিয়াসকে মুক্তির দাবিতে সারাদেশে মোবাইল দোকান বন্ধ ঘোষণা   স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম ব্যবসার স্বার্থ সুরক্ষায় সারাদেশের মোবাইল ফোন বিক্রেতারা একযোগে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনটির দাবি—সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে দ্রুত মুক্তি দিতে হবে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমবিসিবির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, পিয়াসকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। এমনকি ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেন সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এর বাসা থেকে পিয়াসকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে বলে দাবি করেন পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী। তিনি বলেন, রাত ৩টার দিকে ডিবির সদস্যরা দরজা ভেঙে প্রবেশ করে তাকে নিয়ে যায়। মোবাইল ও গ্যাজেট ব্যবসায়ীদের মতে, নির্বাহী সদস্যের এমন গ্রেপ্তার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি বিবেচনায় তাদের সংগঠন সারাদেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন—সরকার আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং আটক পিয়াসকে মুক্তি দেবে।      

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image
ডিবির হাতে সিইও আটক: পিয়াসকে মুক্তির দাবিতে সারাদেশে মোবাইল দোকান বন্ধ ঘোষণা   স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম ব্যবসার স্বার্থ সুরক্ষায় সারাদেশের মোবাইল ফোন বিক্রেতারা একযোগে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনটির দাবি—সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে দ্রুত মুক্তি দিতে হবে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমবিসিবির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, পিয়াসকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। এমনকি ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেন সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এর বাসা থেকে পিয়াসকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে বলে দাবি করেন পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী। তিনি বলেন, রাত ৩টার দিকে ডিবির সদস্যরা দরজা ভেঙে প্রবেশ করে তাকে নিয়ে যায়। মোবাইল ও গ্যাজেট ব্যবসায়ীদের মতে, নির্বাহী সদস্যের এমন গ্রেপ্তার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি বিবেচনায় তাদের সংগঠন সারাদেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন—সরকার আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং আটক পিয়াসকে মুক্তি দেবে।      

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত