নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ডুমুরিয়ায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার আয়োজন ও সিদ্ধান্ত

২২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া জনতা ক্লিনিক-এ সভার সভাপতিত্ব করেন নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল। সভায় নিসচা’র সংগ্রাম ও গৌরব স্মরণ করে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরের সঙ্গে পালিত হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ১লা ডিসেম্বর সকাল ১০:৩০ টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে র্যালি, আলোচনা সভা, মোটরসাইকেল শোভাযাত্রা, এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা। এছাড়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় ১লা ডিসেম্বর সন্ধ্যায় দোয়া মাহফিল আয়োজন করা হবে।

উপস্থিত নেতৃবৃন্দ

সভায় উপস্থিত ছিলেন নিসচা সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, এবং কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ, মোঃ হোসাইন খান, জুয়েল বিশ্বাস, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার আয়োজন ও সিদ্ধান্ত

২২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া জনতা ক্লিনিক-এ সভার সভাপতিত্ব করেন নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল। সভায় নিসচা’র সংগ্রাম ও গৌরব স্মরণ করে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরের সঙ্গে পালিত হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ১লা ডিসেম্বর সকাল ১০:৩০ টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে র্যালি, আলোচনা সভা, মোটরসাইকেল শোভাযাত্রা, এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা। এছাড়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় ১লা ডিসেম্বর সন্ধ্যায় দোয়া মাহফিল আয়োজন করা হবে।

উপস্থিত নেতৃবৃন্দ

সভায় উপস্থিত ছিলেন নিসচা সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, এবং কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ, মোঃ হোসাইন খান, জুয়েল বিশ্বাস, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত