নজর বিডি

শাহজাহান চৌধুরীকে শোকজ করলো জামায়াতে ইসলামী

বাংলাদেশ - রাজনীতি - চট্টগ্রাম ১৫ "শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ"   চট্টগ্রাম প্রতিনিধি: নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানিয়েছে জামায়াত। দলটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার শাহজাহান চৌধুরীর নিকট কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, গত শনিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীলদের এক সম্মেলনে তিনি প্রশাসনকে প্রভাবিত করার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন, যা রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিপন্থী। নোটিশে স্মরণ করিয়ে দেওয়া হয়, অতীতেও একাধিকবার তাঁর বক্তব্য দলীয় ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এজন্য তাকে সতর্কও করা হয়েছিল। দলীয় প্রধানের পক্ষ থেকেও দৃষ্টি আকর্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছিল। তবুও তার আচরণে পরিবর্তন না আসায় সংগঠনকে বাধ্য হয়ে শৃঙ্খলাগত ব্যবস্থা নিতে হচ্ছে। জামায়াত জানিয়েছে, তাঁর বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তর, কূটনৈতিক অঙ্গন, দেশ-বিদেশের সমর্থক ও সাধারণ জনগণের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে দলের ভাবমর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শাহজাহান চৌধুরীকে শোকজ করলো জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ - রাজনীতি - চট্টগ্রাম ১৫ "শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ"   চট্টগ্রাম প্রতিনিধি: নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানিয়েছে জামায়াত। দলটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার শাহজাহান চৌধুরীর নিকট কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, গত শনিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীলদের এক সম্মেলনে তিনি প্রশাসনকে প্রভাবিত করার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন, যা রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিপন্থী। নোটিশে স্মরণ করিয়ে দেওয়া হয়, অতীতেও একাধিকবার তাঁর বক্তব্য দলীয় ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এজন্য তাকে সতর্কও করা হয়েছিল। দলীয় প্রধানের পক্ষ থেকেও দৃষ্টি আকর্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছিল। তবুও তার আচরণে পরিবর্তন না আসায় সংগঠনকে বাধ্য হয়ে শৃঙ্খলাগত ব্যবস্থা নিতে হচ্ছে। জামায়াত জানিয়েছে, তাঁর বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তর, কূটনৈতিক অঙ্গন, দেশ-বিদেশের সমর্থক ও সাধারণ জনগণের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে দলের ভাবমর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত