বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বয়সী শিশু ও তাদের অভিভাবকরা রঙিন পোশাকে সমবেত হয়ে দিনব্যাপী উৎসবে অংশ নেন।
সারাদিনব্যাপী নানা ধরনের ক্রীড়া, শরীরচর্চা, নৃত্য, কবিতা আবৃত্তি ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশুদের সৃজনশীলতা যাচাইয়ে “যেমন-খুশি-তেমন-সাঁজো” প্রতিযোগিতাও আয়োজন করা হয়। বিকেলে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েশন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কাজী সুরাইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম।
তার বক্তব্যে তিনি শিক্ষাজীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, জয়-পরাজয়কে সমানভাবে মেনে নেওয়ার ক্রীড়াসুলভ মনোভাব শিশুদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক ভূমিকা রাখে। এসময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “শিশুদের প্রতিযোগিতার মানসিকতা গড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারকেই সচেতন ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, জয়ন্ত বৈরাগী, শিক্ষক শায়লা শারমিন, জেসমিন আখতার, পিয়া খান, সাইফুল ইসলাম প্রমুখ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন