সোমবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত এ ক্ষতিপূরণের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ–উজ–জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের পরিবারকে করে ৫ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী এক ব্যক্তিকে দেওয়া হয় ১ লাখ টাকার চেক।
প্রশাসন ও বিআরটিএ কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো ও আর্থিক সহায়তা প্রদান সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন