মেহেরপুরের গাংনী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বিদ্যুৎচালিত অটোরিকশার ধাক্কায় তানিশা খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত তানিশা গাঁড়াডোব গ্রামের কাচারিপাড়ার তামিম ইকবালের মেয়ে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাঁড়াডোব লাচারিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান, তানিশা রাস্তা পার হওয়ার সময় একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন