নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জেলার খবর 

রাজশাহী বিভাগ, জয়পুরহাট 
ভৌগলিক অবস্থান: উত্তর - পশ্চিমাঞ্চল
      জয়পুরহাট প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান,  জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির , সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম।    প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫; ০৮:৩৯ পিএম জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়পুরহাট আইনজীবী ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।   নির্বাচনে ১১টি পদের মধ্যে ৬টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, বাকী ৫টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই প্রার্থীদের বিজয় নিশ্চিত হয়ে যায়। সভাপতি পদে জামায়াত সমর্থিত প্যানেল থেকে মনোনীত অ্যাডভোকেট মোমেন ফকির ৯৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে মনোনীত অ্যাডভোকেট শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাচনে মোট ২০৫ ভোটের মধ্যে ২০১টি ভোট কাস্ট হয়। সভাপতি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী এ টি এম মিজানুর রহমান ৯১ ভোট পেয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোটে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার এবং আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু। এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল ও গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর-ই-আলম সিদ্দিক। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সোহেলী পারভীন, গোলাম মওলা ও ফিরোজ আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আইয়ুব আলী ৬৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ্যাড. সামসুল ইসলাম পান ২৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আলমগীর কবির ৫১ ভোট, অর্থ সম্পাদক পদে নাসিমুস সাকলাইন টিটু ৮৩ ভোট এবং আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মামুনুর রশিদ মামুন ৮৯ ভোট লাভ করেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোট গণনা শেষে নির্বাচনী এলাকায় সিনিয়র আইনজীবীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান সরকার বলেন, “এ নির্বাচন আমাদের পেশাগত ঐক্য ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।” আরেক আইনজীবী অ্যাডভোকেট আসলাম হোসেন মন্তব্য করেন, “দলীয় পরিচয়ের প্রভাব থাকলেও আমরা চাই সমিতির নেতৃত্বে যোগ্যতা ও পেশাগত দায়বদ্ধতাই প্রধান মানদণ্ড হোক।” নির্বাচনে দলীয় সমর্থনের প্রভাব দৃশ্যমান থাকলেও সাধারণ আইনজীবীরা মনে করেন, সমিতির নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশার প্রতি দায়বদ্ধতার বিষয়টিই শেষ পর্যন্ত সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত