ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫: জনপ্রিয় চলচ্চিত্র নায়ক শাকিল খান ঢাকার হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল-এ আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৫-এ ভূষিত হয়েছেন। তাকে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ড. এম এ ইউসুফ খান, কবি ও ব্যাংকার ফেরদৌস সালাম, ট্যুরিজম ফেয়ার উদযাপন কমিটির চেয়ারম্যান এম এ মোতালেব শরীফ, এবং সাংবাদিক হাফিজ রহমান।
শাকিল খান নিজেও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের আয়োজন ও অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এই আয়োজনটি তিন দিনের বর্ণাঢ্য ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৫ এর অংশ ছিল।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন