বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া সহমর্মিতা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান লেখেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুসর্বস্ব ব্যক্তিদের উদ্বেগ-উৎকণ্ঠা এবং বাংলাদেশের লাখো মানুষের ভালোবাসা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।
তারেক রহমান আরও লেখেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি।”
জাতির ঐক্য ও সহমর্মিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন