নজর বিডি

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ এর কার্যক্রম শুরু

বাংলাদেশ 

রাজধানী 

স্টাফ রিপোর্টারঃ গাজী মোঃ নিয়ামুল ইসলাম 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আরও পড়ুনঃ বেগম খালেদা জিয়া-কে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা; কেন, কী সুবিধা পেলেন এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থা বিবেচনায় নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। সিদ্ধান্তটি অবিলম্বে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও বিএনপিকে অবহিত করা হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ এর কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ 

রাজধানী 

স্টাফ রিপোর্টারঃ গাজী মোঃ নিয়ামুল ইসলাম 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আরও পড়ুনঃ বেগম খালেদা জিয়া-কে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা; কেন, কী সুবিধা পেলেন এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থা বিবেচনায় নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। সিদ্ধান্তটি অবিলম্বে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও বিএনপিকে অবহিত করা হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত