নজর বিডি

শিক্ষার্থীকে ডেকে নিয়ে গণধর্ষণ,ভিডিও ধারণ করে অর্থ আদায়, গ্রেফতার-৪

আশুলিয়া: পিকনিকের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে গণধর্ষণ, ভিডিও ধারণ ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গণবিশ্ববিদ্যালয়ের ভিপি মৃদুল দেওয়ানের চাচাতো ভাইসহ চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। এর আগে গত ২ ডিসেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন—গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ শাহা এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান। অন্তু দেওয়ান গণবিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে।

https://youtu.be/_bwDQkUj0V4

পুলিশ জানায়, পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়। এরপর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৯৬ হাজার টাকা আদায় করে আসামিরা। পরে আবারো চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী মামলা করতে বাধ্য হন।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার পরপরই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শিক্ষার্থীকে ডেকে নিয়ে গণধর্ষণ,ভিডিও ধারণ করে অর্থ আদায়, গ্রেফতার-৪

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

আশুলিয়া: পিকনিকের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে গণধর্ষণ, ভিডিও ধারণ ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গণবিশ্ববিদ্যালয়ের ভিপি মৃদুল দেওয়ানের চাচাতো ভাইসহ চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। এর আগে গত ২ ডিসেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন—গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ শাহা এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান। অন্তু দেওয়ান গণবিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে।

https://youtu.be/_bwDQkUj0V4

পুলিশ জানায়, পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়। এরপর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৯৬ হাজার টাকা আদায় করে আসামিরা। পরে আবারো চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী মামলা করতে বাধ্য হন।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার পরপরই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত