কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে গ্রীন কোয়ালিশন, বারসিক ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ও অসচেতন ব্যবহার কৃষি, প্রাণীকূল, কৃষকের স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুকুরের মাছ, গবাদিপশু এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর বিষযুক্ত ফসল মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে।
বক্তারা বিকল্প পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার, জৈব কৃষি চর্চা, নিম্নমানের ও ক্ষতিকর কীটনাশক বিক্রি নিয়ন্ত্রণ, কৃষকদের সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতকরণ এবং বিষমুক্ত খাদ্যের অধিকার নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন