নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন

ঢাকা (০৪ ডিসেম্বর):

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দ্বিতীয় ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সম্প্রতি প্রকাশিত নতুন তালিকায় ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেয়েছেন। এতে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

৩ নভেম্বর ২৩৭ আসনের তালিকা ঘোষণার সময় ঢাকা-১৮ আসনের মনোনয়ন স্থগিত থাকলেও এক মাস পর ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে প্রকাশিত ৩৬ জন প্রার্থীর তালিকায় তিনি জায়গা পান। এস এম জাহাঙ্গীর বিগত সরকারের সময়ে ৩০০টিরও বেশি রাজনৈতিক মামলার মুখে পড়লেও দলের প্রতি নিষ্ঠা ও তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে মনোনয়নে এগিয়ে নিয়ে আসে।

মনোনয়ন ঘোষণার পর তিনি সাপ্তাহিক মুক্তমনকে বলেন, “দোয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের আস্থা অর্জন করতে চাই। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে নির্বাচনে বিজয় আনব।”

উল্লেখ্য, ঢাকা-১৮ আসন উত্তরার গুরুত্বপূর্ণ এলাকা যেমন উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ ও খিলক্ষেতকে অন্তর্ভুক্ত করে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সত্ত্বেও জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন নিয়ে স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যেই সমর্থন ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এদিকে সুস্থ্য রাজনীতির নিদর্শন হিসেবে জামায়াতের ঢাকা-১৮ আসনের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে একটি সুস্থ ও প্রতিদ্বন্দ্বিতামূলক গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখব।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা (০৪ ডিসেম্বর):

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দ্বিতীয় ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সম্প্রতি প্রকাশিত নতুন তালিকায় ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেয়েছেন। এতে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

৩ নভেম্বর ২৩৭ আসনের তালিকা ঘোষণার সময় ঢাকা-১৮ আসনের মনোনয়ন স্থগিত থাকলেও এক মাস পর ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে প্রকাশিত ৩৬ জন প্রার্থীর তালিকায় তিনি জায়গা পান। এস এম জাহাঙ্গীর বিগত সরকারের সময়ে ৩০০টিরও বেশি রাজনৈতিক মামলার মুখে পড়লেও দলের প্রতি নিষ্ঠা ও তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে মনোনয়নে এগিয়ে নিয়ে আসে।

মনোনয়ন ঘোষণার পর তিনি সাপ্তাহিক মুক্তমনকে বলেন, “দোয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের আস্থা অর্জন করতে চাই। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে নির্বাচনে বিজয় আনব।”

উল্লেখ্য, ঢাকা-১৮ আসন উত্তরার গুরুত্বপূর্ণ এলাকা যেমন উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ ও খিলক্ষেতকে অন্তর্ভুক্ত করে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সত্ত্বেও জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন নিয়ে স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যেই সমর্থন ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এদিকে সুস্থ্য রাজনীতির নিদর্শন হিসেবে জামায়াতের ঢাকা-১৮ আসনের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে একটি সুস্থ ও প্রতিদ্বন্দ্বিতামূলক গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখব।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত