কমিটি ঘোষণার মাত্র ৬ দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে পীড়ারবাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে তারা সংগঠনটির সকল পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড সভাপতি বিপ্লব মল্লিক (ঝন্টু)। তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, কমিটি হওয়ার বিষয়টি তিনি জানেন, তবে পদত্যাগ সম্পর্কে অবগত নন।
হঠাৎ এই পদত্যাগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ২১ সদস্যবিশিষ্ট হিন্দু শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন