নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রচারণায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

খুলনায় নির্বাচনী প্রচারণায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য ও কবি নাজমুল তারেক তুষার (৪৫)।

রবিবার সকাল ১১টার দিকে খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের পাশের হাজী মেহের আলী সড়কে এ ঘটনা ঘটে।

গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক ও খুলনা-২ আসনের প্রার্থী মুনীর চৌধুরী সোহেল জানান, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি শুরু করার মুহূর্তে একটি হিংস্র কুকুর তেড়ে এসে নাজমুল তারেক তুষারের ডান পা কামড়ে দেয়।

তাকে দ্রুত খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। ঘটনাটির পর ‘মাথাল’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আহত নাজমুল তারেক তুষার বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনী প্রচারণায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনায় নির্বাচনী প্রচারণায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য ও কবি নাজমুল তারেক তুষার (৪৫)।

রবিবার সকাল ১১টার দিকে খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের পাশের হাজী মেহের আলী সড়কে এ ঘটনা ঘটে।

গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক ও খুলনা-২ আসনের প্রার্থী মুনীর চৌধুরী সোহেল জানান, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি শুরু করার মুহূর্তে একটি হিংস্র কুকুর তেড়ে এসে নাজমুল তারেক তুষারের ডান পা কামড়ে দেয়।

তাকে দ্রুত খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। ঘটনাটির পর ‘মাথাল’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আহত নাজমুল তারেক তুষার বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত