নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

নড়াইলে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারীদের সম্মাননা প্রদান

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন ও অনুষ্ঠান পরিচালনা

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ,

  • জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ,

  • সফল জননী রাজিয়া বেগম,

  • শিক্ষার্থী নাজিয়া নাওয়ারাফাতেমা খাতুন,

  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফায়েত উল্লাহ,

  • অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা ও প্রধান বার্তা

বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক অগ্রযাত্রায় নারীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

অদম্য নারীদের সম্মাননা

আলোচনা সভা শেষে অর্থনীতি, শিক্ষা, সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জেলার ৫ জনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়া নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন অসামান্য নারীদের অংশগ্রহণ ছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারীদের সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন ও অনুষ্ঠান পরিচালনা

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ,

  • জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ,

  • সফল জননী রাজিয়া বেগম,

  • শিক্ষার্থী নাজিয়া নাওয়ারাফাতেমা খাতুন,

  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফায়েত উল্লাহ,

  • অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা ও প্রধান বার্তা

বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক অগ্রযাত্রায় নারীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

অদম্য নারীদের সম্মাননা

আলোচনা সভা শেষে অর্থনীতি, শিক্ষা, সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জেলার ৫ জনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়া নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন অসামান্য নারীদের অংশগ্রহণ ছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত