প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি রাগান্বিত হয়ে তার পথ রোধ করে। একপর্যায়ে তারা গালাগালি করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।
হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমাকে ভয়ভীতি দেখিয়ে হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি চাই এ ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার হোক।
ঘটনার সূত্র হিসেবে জানা যায়, গত ৩০ মে ২০২৫ এনটিভি অনলাইনে প্রকাশিত মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার শীর্ষক সংবাদকে কেন্দ্র করে নুরবানু এবং আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সেই ক্ষোভ থেকেই সাংবাদিক মনোয়ারের ওপর পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ।
জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেফতার করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন