নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য: সিদ্দিকুর রহমান

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

‘আইন ও অধিকার ফাউন্ডেশন’-এর সহকারী পরিচালক মো. সিদ্দিকুর রহমান বলেন,“মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ, দুস্থ ও অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করবে।”

তিনি আরও বলেন, মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ফাউন্ডেশনটি সারাদেশে কার্যক্রম সম্প্রসারণ করবে।

আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে ‘আইন ও অধিকার ফাউন্ডেশন’-এর উদ্যোগে বুধবার সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে আগত নেতাকর্মীরা শোভাযাত্রা ও আলোচনায় অংশ নেন।

আয়োজনে বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার মৌলিক অধিকার নিশ্চিত করা, এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর আইন প্রয়োগ এখন সময়ের দাবি। সরকারি-বেসরকারি পর্যায়ের উপস্থিতিতে বিভিন্ন এলাকায় কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি সুশৃঙ্খলভাবে উদযাপিত হয়।

নারী ও শিশুদের অধিকার রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ — সেক্রেটারি জেনারেল

সংস্থার সেক্রেটারি জেনারেল মির্জা এমদাদ হোসেন বলেন,
“১৯৪৮ সালে জাতিসংঘ মানবাধিকার ঘোষণা গ্রহণ করে এবং ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, পারিবারিক সহিংসতা—এসব ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করলেই মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব।”

[caption id="attachment_17288" align="alignnone" width="300"] দক্ষিণখানে আলোচনা সভা চলাকালে[/caption]

দক্ষিণখান থানার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও কবি মোহাম্মদ আলীম আল রাজী বলেন,
“অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। প্রতিবন্ধী, গরিব, অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভেজাল ওষুধ, ভুল চিকিৎসায় মৃত্যু—এসব সমস্যার সমাধানে জাতিকে এগিয়ে আসতে হবে।”
সভায় সহ-সভাপতি রুনা আক্তার, জয়েন্ট সেক্রেটারি মো. হযরত আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

[caption id="attachment_17289" align="alignnone" width="300"] ফেনীতে কম্বল বিতরণ[/caption]

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ফেনী জেলা শাখার উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সামান্য এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় পালন

এছাড়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতেও ‘আইন ও অধিকার ফাউন্ডেশন’-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। বক্তারা বলেন, সমান অধিকার নিশ্চিত না হলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা অসম্ভব।

চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

দিনের শেষাংশে ফাউন্ডেশনের প্রতিনিধিরা প্রধান কার্যালয় দারুসসালাম আর্কেড, পুরানা পল্টনে গিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মানবাধিকার কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য: সিদ্দিকুর রহমান

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত