ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ঘোষিত তফসিলকে মোবারকবাদ ও স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিল—যেখানে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে—তাকে নির্বাচন-সংক্রান্ত অনিশ্চয়তা ও সংশয়ের অবসান বলে উল্লেখ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি মন্তব্য করেন, তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
তিনি আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তফসিল ঘোষণার পর জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব সেলিম উদ্দিন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন যাতে সর্বজনগ্রাহ্য হয়, সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং কোনো ধরনের দুর্বলতা দেখানো যাবে না।
তিনি একটি প্রত্যাশিত নির্বাচনের জন্য সমতল মাঠ নিশ্চিত করার ওপর জোর দেন। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা পালনের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে জরুরি বলে উল্লেখ করেন।
জামায়াত নেতা বলেন, "অতীতের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হতাশাজনক নির্বাচন জাতি আর দেখতে চায় না। তাই নির্বাচন কমিশনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী যথার্থ ভূমিকা রাখতে হবে।"
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে জামায়াত নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরও উল্লেখ করেন, সেই নির্বাচনের মাধ্যমে জাতির ৫ আগস্টের বিপ্লবের প্রত্যাশা পূরণ হওয়া প্রয়োজন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পদক্ষেপ দেশবাসী প্রত্যক্ষ করছে উল্লেখ করে তিনি জনগণের প্রতি একটি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে ‘হ্যাঁ’ কে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতসহ আন্দোলনরত ৮ দল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সঙ্গে সকল ধরনের সহযোগিতা করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন