ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল এবং এ বি এম সিরাজুল মামুন।
মহানগরী শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক আবু আদিবা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক।
ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার, লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমদ চৌধুরী এবং মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন