জয়পুরহাটে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ও জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
দিবসের সূচনা হয় সকাল ৮টায় শহরের পাগলা দেওয়ান বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে। এরপর সকাল ১০টায় করই কাদিপুর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় শহীদদের প্রতি। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। তিনি বলেন,
“দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়ে আমরা যে বেদনার ভার বয়ে চলেছি, তা কখনো ভুলবার নয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
আরো পড়ুন:
জয়পুরহাটে সাংবাদিকের ওপর হামলা: ইউপি সদস্যের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, দেশদ্রোহী ও স্বাধীনতা বিরোধী চক্রের অপতৎপরতা প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে
আপনার মতামত লিখুন