নজর বিডি
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা জজ কোর্ট সংলগ্ন বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা

[caption id="attachment_17431" align="alignnone" width="300"]নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন[/caption]

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমান খান, নজির হোসেন মোল্লা এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন, এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, ছাত্র প্রতিনিধি ফারহান রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত