নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নবাগত মুকসুদপুর ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুকসুদপুর, ১৫ ডিসেম্বর:

নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের এক আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার আয়োজন করে মুকসুদপুর উপজেলা প্রশাসন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, “মুকসুদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।”

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদ আশিক কবির এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।

বাংলাদেশ খেলাফত মজলিসের মুকসুদপুর শাখার সভাপতি মাওলানা জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলার আইন বিষয়ক সম্পাদক আবু তালিব ফরাজী, জামায়াতে ইসলামীর মুকসুদপুর পৌর আমির কবির হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার ও সাংবাদিক সাঈদ আহমেদ টুটুল।

সভায় উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নবাগত মুকসুদপুর ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

মুকসুদপুর, ১৫ ডিসেম্বর:

নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের এক আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার আয়োজন করে মুকসুদপুর উপজেলা প্রশাসন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, “মুকসুদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।”

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদ আশিক কবির এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।

বাংলাদেশ খেলাফত মজলিসের মুকসুদপুর শাখার সভাপতি মাওলানা জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলার আইন বিষয়ক সম্পাদক আবু তালিব ফরাজী, জামায়াতে ইসলামীর মুকসুদপুর পৌর আমির কবির হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার ও সাংবাদিক সাঈদ আহমেদ টুটুল।

সভায় উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত