দায়িত্বশীল সাংবাদিকতায় দুর্নীতি প্রতিরোধে নতুন মাত্রা যোগ করতে চায় দুদক
কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার- সুমাইয়া নূর প্রভা
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫; ১১:৪২ পিএম
দুদকের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপপরিচালক মাইনুল হাসান রওশানি–এর সঙ্গে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে....
কুষ্টিয়া অঞ্চলে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে দুদকের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপপরিচালক মাইনুল হাসান রওশানি–এর সঙ্গে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) কুষ্টিয়া ইন্টিগ্রেটেড জেলা কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় দুর্নীতি বিরোধী কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক গুরুত্ব পায়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন-এর মুকসুদপুর উপজেলা প্রতিনিধি এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ছিরু মিয়া।
আলোচনাকালে উপপরিচালক মাইনুল হাসান রওশানি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। তিনি জানান, জনস্বার্থ রক্ষায় দুদক সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় আরও বাড়াতে আগ্রহী এবং এ বিষয়ে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করা হবে।
এ সময় মোঃ ছিরু মিয়া বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদকের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম দুদকের উদ্যোগকে ইতিবাচকভাবে তুলে ধরবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন