শেখ মাহতাব হোসেন | ডুমুরিয়া, খুলনা
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্কাউট দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, প্রকৌশলী মো. দারুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাষীশ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
এছাড়াও ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা এবং শহীদদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে দিবসটির সব কর্মসূচি পালিত হয়েছে।
উল্লেখ্য, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ৩০ লাখ শহীদের আত্মদান, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং কোটি বাঙালির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় এ বছর ৫৪ বছরে পদার্পণ করল।
প্রতি বছরই মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা, গৌরব ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে থাকেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন