নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

জয়পুরহাট

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক মনমুগ্ধকর ও বর্ণাঢ্য ‘বিজয় র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে....
মোস্তাফিজুর রহমান (জয়পুরহাট প্রতিনিধি) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জয়পুরহাট সরকারি কলেজ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলী হয়ে পাঁচুরমোড়ে এসে শেষ হয়।   র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা শিবির সভাপতি মো: তারেক হোসেন। র‌্যালিতে লাল-সবুজের প্রতীকী গেঞ্জি পরে অংশ নেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম শিবিরের সাবেক নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় হাজারো শিবির কর্মী র‌্যালিতে অংশগ্রহণ করে শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সভাপতি বলেন, "বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি একটি আদর্শ ও ত্যাগের স্মারক। বিজয়কে সার্থক করতে হলে আজকের প্রজন্মকে আধিপত্যবাদী ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই চেতনাকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও দেশের সংকটকালীন মুহূর্তে শিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।” এই আয়োজনে দেশপ্রেম, ত্যাগ ও আদর্শের বার্তা ছড়িয়ে পড়ে শহরজুড়ে। অংশগ্রহণকারীরা মনে করেন, নতুন প্রজন্মের মাঝে বিজয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে এমন আয়োজন সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাট

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক মনমুগ্ধকর ও বর্ণাঢ্য ‘বিজয় র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে....
মোস্তাফিজুর রহমান (জয়পুরহাট প্রতিনিধি) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জয়পুরহাট সরকারি কলেজ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলী হয়ে পাঁচুরমোড়ে এসে শেষ হয়।   র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা শিবির সভাপতি মো: তারেক হোসেন। র‌্যালিতে লাল-সবুজের প্রতীকী গেঞ্জি পরে অংশ নেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম শিবিরের সাবেক নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় হাজারো শিবির কর্মী র‌্যালিতে অংশগ্রহণ করে শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সভাপতি বলেন, "বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি একটি আদর্শ ও ত্যাগের স্মারক। বিজয়কে সার্থক করতে হলে আজকের প্রজন্মকে আধিপত্যবাদী ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই চেতনাকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও দেশের সংকটকালীন মুহূর্তে শিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।” এই আয়োজনে দেশপ্রেম, ত্যাগ ও আদর্শের বার্তা ছড়িয়ে পড়ে শহরজুড়ে। অংশগ্রহণকারীরা মনে করেন, নতুন প্রজন্মের মাঝে বিজয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে এমন আয়োজন সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত