নজর বিডি

তারেক রহমান ট্রাভেল পাসের আবেদন জমা দিয়েছেন।

দেশে ফিরতে অবশেষে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার পর থেকে তিনি কীভাবে দেশে ফিরবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ছিল নানা আলোচনা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

সূত্র আরও জানায়, বর্তমানে তারেক রহমানের কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই। ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে দেশে ফিরতে তার জন্য ট্রাভেল পাস গ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।

এই ট্রাভেল পাস নিয়ে ব্যাপক আলোচনার কারণ হলো, রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হয়নি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাসের মাধ্যমেই আসতে হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারেক রহমান ট্রাভেল পাসের আবেদন জমা দিয়েছেন।

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

দেশে ফিরতে অবশেষে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার পর থেকে তিনি কীভাবে দেশে ফিরবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ছিল নানা আলোচনা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

সূত্র আরও জানায়, বর্তমানে তারেক রহমানের কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই। ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে দেশে ফিরতে তার জন্য ট্রাভেল পাস গ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।

এই ট্রাভেল পাস নিয়ে ব্যাপক আলোচনার কারণ হলো, রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হয়নি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাসের মাধ্যমেই আসতে হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত