জেলা প্রতিনিধি, পিরোজপুর:
বর্তমানে এই দম্পতির খামারে বার্জিগার, টিয়া, ককাটেল, কোয়েল, লাহুরি সিরাজি কবুতরসহ ৫০ থেকে ৬০ জোড়ারও বেশি বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। পাশাপাশি তারা ‘কালার বার্ড’ জাতের বিদেশি মুরগিও পালন করছেন। চাকরিজীবী হওয়া সত্ত্বেও তারা প্রতিদিন নিয়ম করে পাখির পরিচর্যা করেন। এমনকি খাবারের গুণগত মান ঠিক রাখতে নিজেদের ছাদে ঘাস উৎপাদন করছেন।
সাগর হাওলাদার জানান, প্রতি মাসে এই খামার থেকে খরচ বাদে তাদের গড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হচ্ছে। বর্তমানে তাদের খামারে ৬০০ টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তাদের এই সাফল্যের জন্য তারা ইতোমধ্যে নবীন উদ্যোক্তা হিসেবে পুরস্কারও পেয়েছেন।
সাগরের স্ত্রী মুমু বলেন, "সঠিক নিয়ম ও যত্ন নিলে পাখি পালন যে লাভজনক হতে পারে, আমরা তার প্রমাণ। সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পেলে খামারটি আরও বড় করার পরিকল্পনা আছে আমাদের।"
পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ চন্দ্র পাল জানান, "সাগর ও মুমু দম্পতি শৌখিন পাখি পালন করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন। আমরা তাদের নিয়মিত চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে আসছি এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন