২২ ডিসেম্বর ২০২৫
সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকে যশোরের বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবির ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকা এখন কড়া নজরদারিতে রয়েছে।
বিজিবির টহল ও তল্লাশি কার্যক্রম চলছে যেসব এলাকায়:
বেনাপোল আইসিপি, আমড়াখালী, সাদীপুর, রঘুনাথপুর ও ঘিবা।
শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া এবং পাঁচপিসতলা।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এনসিপি নেতার ওপর হামলার পর অপরাধীদের পলায়ন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন:
"সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেগুলো সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, খুলনায় প্রকাশ্যে মোতালেব শিকদারকে গুলি করার পর থেকেই অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ও যশোরের সীমান্ত এলাকাগুলোতে বিজিবির এই বিশেষ ব্যবস্থা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন