নজর বিডি

তারেক রহমানের আগমনে জয়পুরহাটে আনন্দ মিছিল

জয়পুরহাট

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে...
মোস্তাফিজুর রহমান (জয়পুরহাট প্রতিনিধি) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে এসে শেষ হয়।   আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাঁধন বলেন, "তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী নেতৃত্ব দিচ্ছেন। তার ফিরে আসার দিনটি আমাদের প্রেরণার উৎস।" তিনি আরও বলেন, ছাত্রদল তার নেতৃত্বে আগামী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রাব্বি, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন। নেতারা বলেন, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি আগামী দিনের মুক্ত গণতন্ত্রের প্রতীক। তার দেশে ফিরে আসা মানেই একটি নতুন আশার সূচনা। আনন্দ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারেক রহমানের আগমনে জয়পুরহাটে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাট

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে...
মোস্তাফিজুর রহমান (জয়পুরহাট প্রতিনিধি) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে এসে শেষ হয়।   আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাঁধন বলেন, "তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী নেতৃত্ব দিচ্ছেন। তার ফিরে আসার দিনটি আমাদের প্রেরণার উৎস।" তিনি আরও বলেন, ছাত্রদল তার নেতৃত্বে আগামী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রাব্বি, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন। নেতারা বলেন, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি আগামী দিনের মুক্ত গণতন্ত্রের প্রতীক। তার দেশে ফিরে আসা মানেই একটি নতুন আশার সূচনা। আনন্দ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত